রাঙ্গামাটিতে হালকা বৃষ্টির মাঝে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙ্গামাটিতে হালকা বৃষ্টির মাঝে বজ্রপাতে যুবকের মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৬: ৪৫

রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুড়ি গুড়ি হালকা বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

তিনি বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার  বাবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জাবেদ আলী পরিবারের সঙ্গে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে ১০ মিনিটের মাঝারি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত হোন। তাৎক্ষণিকই তার শরীর পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করি। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading