খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা

খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, আপডেট ১৩:০০

বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারার নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারার নেই। আগে খাদের কিনারায় ছিল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

২০২৬ সালেই এলডিসি উত্তরণের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবেনা।

পণ্য খালাস প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading