৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি সভাপতি তাছবীর, সম্পাদক নাছিম

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি সভাপতি তাছবীর, সম্পাদক নাছিম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, আপডেট ২১:৪০

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. তাছবীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যেদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক এই কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাসপিয়া তাসরিন।

কোষাধ্যক্ষ হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।

এ ছাড়া মুন্সীগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও পাংশার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, অতি শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading