সংসদ নির্বাচনের পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ইসি

সংসদ নির্বাচনের পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ইসি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ মার্চ, ২০২৫, আপডেট ২২:০০

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল (২০ মার্চ) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মহিবুব আলম শাহ্ ইতোমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে- সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি 

১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ;
২. রাজনৈতিক দলের নিবন্ধন;
৩. নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন;
৪. ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা;
৫. নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম

ইসি কর্মকর্তারা জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনেন পরেই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি। ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হবে৷ ইতোমধ্যে ৬৪ জেলা থেকে চারশ’র মতো আবেদন করেছে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

এদিকে রাজনৈতি দল নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে৷

এছাড়া পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে ইসি। এ ক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশেধনের কথা ভাবছে ইসি।

আগামী ডিসেম্বরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading