৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:০৫

৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ারসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তাজিকিস্তান সীমান্তের কাছে এবং গভীরতা ছিল ১৭০ কিলোমিটার।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি সোয়াত, শাংলা ও বুনারে কম্পন অনুভূত হয়েছে।

তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিত ১ এবং এর কেন্দ্রস্থল ১০৫ দশমিক ১ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ইন্ডিয়ান— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।

সর্বশেষ গত ৩ এপ্রিল ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে, যার উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

সূত্র: ডন

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading