আইপিএলের জন্য রাতেও চলবে মেট্রো, গুনতে হবে বাড়তি ভাড়া

আইপিএলের জন্য রাতেও চলবে মেট্রো, গুনতে হবে বাড়তি ভাড়া

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, আপডেট ০৯:২০

আগামী ২২ মার্চ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। উদ্বোধনী ম্যাচেই ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরতে সমস্যা না হয়, সেজন্য মাঝরাতে চলবে মেট্রো। তবে তার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে।

কলকাতার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন রাতে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার।

খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। শেষ হতে হতে অন্তুত ১১টা বেজে যাবে। সেই কারণে রাত ১২.১৫ মিনিটে একটি করে বিশেষ মেট্রো চালানো হবে। এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। একটি ট্রেন যাবে কবি সুভাষ। দুটি ট্রেন একই সময়ে ছাড়বে।

রাত ১২.৪৮ মিনিটে ট্রেন দু’টি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পৌঁছাবে। প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন।

রাত ১২.১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন ছাড়বে হাওড়া ময়দানের উদ্দেশে। ট্রেনটি গন্তব্য স্টেশনে পৌঁছাবে রাত ১২.২৩ মিনিটে।

এই বিশেষ সেবার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। মেট্রোর সাধারণ ভাড়ার থেকে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে। অর্থাৎ, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যেতে ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু এই ট্রেনে যেতে খরচ হবে ৩০ টাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading