নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্যমূলক: তারেক রহমান

নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্যমূলক: তারেক রহমান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, আপডেট ২০:১০

নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২১ মার্চ) পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি এসব কথা বলেন ‍তিনি।

তিনি বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্যমূলক। জনগণের গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংস্কার কখনও শেষ হয়ে যায় না, এটা চলমান প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সংস্কার টেকসই এবং কার্যকর হবে।

তিনি বলেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। তিনি বলেন, স্থানীয় নির্বাচন আগে করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসবাদবিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে।

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রে সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading