মেসি-দিবালা নেই, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

মেসি-দিবালা নেই, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, আপডেট ২০:০০

সেবার বুয়েন্স আয়ার্সে এসে একঘর মানুষের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে গিয়েছিল উরগুয়ে। এবার তাদের মাঠে গিয়ে বদলা নেওয়ার পালা আলভারেজদের । মন্টিভিডিওতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে (বাংলাদেশ সময় শনিবার সকাল ৫টা ৩০ মিনিট) মুখোমুখি হবে উরুগুয়ে-আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি, দিবালা, লাওতারোদের পাচ্ছে না আর্জেন্টিনা। কোচ স্কালোনির চিন্তাটা তাই আক্রমণভাগ নিয়েই।

সেই হিসেবে একেবারে নির্ভার উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। গেমিনেজ, ভালবার্দে, নুনেজরা রয়েছেন দারুণ ফর্মে। গেল নভেম্বরেই তারা ঘরের মাঠে কলম্বিয়াকে হারিয়েছে, ড্র করেছে ব্রাজিলের সঙ্গে। তবে মেসিশূন্য এই ম্যাচে নতুনদের নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ থাকছে। মেসির জায়গায় কে গায়ে জড়াবেন ১০ নম্বর জার্সি? তার উত্তর জানার অপেক্ষায় আছেন সমর্থকরা।

২০০৫ সালে অভিষেক হওয়ার পর ১০ নম্বর জার্সিটি পেতে তাঁর অপেক্ষা করতে হয় আরও চার বছর। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম সেই নম্বরটি পান মেসি। তার পর থেকে আর্জেন্টিনা দলের এই নম্বরটিই তাঁর নামের সঙ্গে মিশে আছে। সেদিন থেকে এ পর্যন্ত আর্জেন্টিনা মোট ২১৫টি ম্যাচ খেলেছে, চোট আঘাত কাটিয়ে তার মধ্যে মেসি খেলেছেন ১৫৫টি ম্যাচ। এর মধ্যে ১৪ জনের সৌভাগ্য হয়েছে সেই ১০ নম্বর জার্সিটি গায়ে জড়িয়ে মাঠে নামার। ওর্তেগা, পেরেজ, গাইতানদের অনেকেই ১০ নম্বর নিয়ে মাঠে নেমেছিলেন। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি সাতবার মেসির অনুপস্থিতিতে তাঁর বন্ধু সার্জিও আগুয়েরা ১০ নম্বর পরে খেলেছেন। ডি মারিয়াও দু’বার নেমেছেন।

সম্প্রতি দিবালাকেও দেখা গেছে আর্জেন্টিনার ১০ নম্বর গায়ে খেলতেন। কিন্তু এবার যে দিবালাও নেই। বাঁ পায়ের থাই পেশিতে অস্ত্রোপচার করাতে হবে তাঁর। তাই আর্জেন্টাইন মিডিয়ার কৌতূহল আজ উরুগুয়ের বিপক্ষে কার গায়ে চড়বে সেই জার্সি। টিওয়াইসি স্পোর্টসের ইঙ্গিত, অ্যাঞ্জেল কোরেরা হতে পারেন সেই ভাগ্যবান। অবশ্য কিছু ম্যাচ এমনও হয়েছে, মেসি না থাকায় কেউই সেই ১০ নম্বরটি পরে খেলতে নামেননি। আজও কি তেমন কিছু হবে।

কিছু ম্যাচে এই ১০ নম্বর ছাড়াই খেলেছে আর্জেন্টিনা। সাধারণত মেসি যদি না খেলতে না পারেন, তাহলে কোচ স্কালোনি ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়ে থাকেন। সেখানে বাঁয়ে নিকোলাস গঞ্জালেস আর ডানে রদ্রিগো ডি পলকে রাখেন। মিডফিল্ডে অ্যাঞ্জেল ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার কিংবা লিওনার্দো পারদেজকে রাখা হয়। আক্রমণে লাওতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে এবার লাওতারো মার্টিনেজ নেই, শেষ মুহূর্তে মাসল ইনজুরির কারণে ক্যাম্প ছেড়েছেন তিনি। আর এই জায়গাতেই সুযোগ তৈরি হয়েছে দলের পাঁচ তরুণ তারকার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading