রাজধানীতে ফিরছে সুলতানি আমলের ঈদ মিছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজধানীতে ফিরছে সুলতানি আমলের ঈদ মিছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ১৯:২৫

ঈদের উদ্‌যাপনে এবার সুলতানি আমলের মতো ঈদ মিছিলে আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে এবার থেকে চালু করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ঈদ মিছিল শুরুর বিষয়ে তিনি বলেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত হবে। জামাত শেষে ঈদ মিছিল শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এক ফেসবুক পোস্টেও আসিফ রাজধানীবাসীর ঈদ উদ্‌যাপনে নতুন মাত্রা যোগ হওয়ার বিষয়ে একই বার্তা দেন।

উপদেষ্টা আসিফ তার পোস্টে লিখেছেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। তবে এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading