পায়রা বন্দরকে বিষফোড়া বললেন পরিকল্পনা উপদেষ্টা

পায়রা বন্দরকে বিষফোড়া বললেন পরিকল্পনা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ২২:১০

পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পকে অর্থনীতির বিষফোড়া হিসেবে আখ্যায়িত করে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তবু এ প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। মোট ১৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রবিবার (২৩ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেও জানান তিনি।

অনুমোদিত ১৫টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা এরমধ্যে সরকারি তহবিলের ১৪ হাজার ১৯৩ কোটি, বৈদেশিক ঋণের ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪০৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করা হবে বলেও জানান তিনি।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, পায়রা সমুদ্র বন্দর বলা হলেও সেটি মূলত একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনতে করা হচ্ছে। এটাকে সমুদ্র বন্দর তো দূরের কথা, নদীবন্দর বলা যায় না। বাণিজ্য উপদেষ্টা তো বলেছিলেন নদীর নাব্যতা হিসেবে এটাকে ঘাট বলা যায়। তবে এ প্রকল্পের জন্য প্রতিবছর ড্রেজিং করতে হবে।

এতে প্রচুর অর্থ খরচ হবে এ কথা উল্লেখ করে এটি বাদ দিয়ে প্লেনে কয়লা আনা যায়। যা হোক ভুল প্রকল্প হলেও অনেক কাজ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। তাই বাধ্য হয়েই শেষ করতে হবে বলেও জানান তিনি।

তিনি জানান, দুই দিন আগে সরকারি ক্রয় আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে দরপত্রে ১০ শতাংশ দরপ্রস্তাবের সীমা বাদ যাচ্ছে। ফলে একক ঠিকাদার চক্রের কাজ পাওয়া বন্ধ হবে। সেই সঙ্গে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করা হবে। প্রকল্প অনলাইনে থাকবে এবং শতভাগ দরপত্র ইজিপিতে যুক্ত করতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading