গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান সামান্তার

গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান সামান্তার

উত্তরদক্ষিণ। সোমবার (২৪ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৪০

দেশে নতুন সংবিধান প্রয়োজন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, সংবিধান অর্জনের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান তৈরির আর কোনো ম্যান্ডেট নেই।

সোমবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।

গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে সামান্তা শারমিন বলেন, আমরা দেখেছি ঐকমত্য কমিশনে অনেকেই গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করছেন। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, গণপরিষদ নির্বাচন ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করতে পারবে না। শুধু গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের জনগণ নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে যেতে পারবে। তাই গণপরিষদ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।

দেশের সংবিধানকে প্রশ্নবিদ্ধ ও অভিশপ্ত সংবিধান হিসেবে উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, এই সংবিধানে অধিকাংশ জনগণের মতামত প্রকাশের কোনো সুযোগ রাখা হয়নি। এই সংবিধান দলীয় সংবিধান ছিল। এক কথায় বলা যায়, এটি একটি ব্যক্তিকেন্দ্রিক সংবিধান ও পার্লামেন্ট ছিল।

এছাড়া দেশের তরুণ সমাজকে নতুন রাজনীতির ধারায় আগ্রহী করতে পেশীশক্তির রাজনীতিকে পরিহার করে দায়িত্বশীল রাজনীতির সূচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় সামান্তা শারমিন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading