এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে আখতারের শোডাউন

এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে আখতারের শোডাউন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ২১:৩০

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রথমবারের মতো রংপুরে আসেন আখতার। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন। বেলা সোয়া ২টার দিকে নগরের মাহিগঞ্জ এলাকায় অটোভ্যানের বহরে যোগ দেন। সেখান থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী বহরে ছিলেন। তারা স্লোগানে দেন, আখতার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এ সময় সড়কের দুই পাশের মানুষজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আখতার।

মাহীগঞ্জ এলাকায় পথসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলটির প্রস্তুতি নিয়ে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকরা সারা দেশে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। তারা মানুষের দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তারা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সেগুলো পূরণ করতে পারবে।

এনসিপির সদস্যসচিব বলেন, আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আছে। এই ফ্যাসিবাদী, এই একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চান না।

এনসিপির মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই দাবি করে আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনও ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।

পরে ভ্যানযোগে পীরগাছা ও কাউনিয়ার কয়েকটি জায়গায় জনসংযোগ শেষে টেপামধুপুর বাজারের কারবালা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আখতার হোসেন রংপুর-৪ আসনে (পীরগাছা এবং কাউনিয়া) প্রার্থী হিসেবে দুই শতাধিক অটোভ্যানে করে নেতাকর্মীদের নিয়ে প্রায় ৫০ কিলোমিটার নির্বাচনি এলাকায় শোডাউন করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading