সংস্কারের পাশাপাশি হাসিনার বিচার হওয়া দ্রুত হওয়া দরকার: এ্যানি

সংস্কারের পাশাপাশি হাসিনার বিচার হওয়া দ্রুত হওয়া দরকার: এ্যানি

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৮ মার্চ), ২০২৫, আপডেট ২:

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর হাসিনার নেতৃত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দুর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে, এর বিচার দ্রুত হওয়া দরকার।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় শহরের পুরাতন গোহাটা রোডে জেলা মহিলা দলের ইফতার মাহফিলে বক্তব্য কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘হাসিনার বিচার না হলে, সে আবার সুযোগ গ্রহণ করবে। যদি আরেকবার সুযোগ গ্রহণ করে তাহলে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’

এ্যানি আরও বলেন, ‘আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে সেটা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও উনার এখনও যথেষ্ট মনোবল ও সাহস আছে।’

তিনি বলেন, ‘তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে, যে স্বস্তিটা এখনো জনগণের মনে আসেনি।’

এ্যানি বলেন, ‘তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন, এ কার্ড পরিবারের গৃহকর্ত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।’

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা মহিল দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক নয়ন প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading