সনাতন ধর্মাবলম্বী মানে নৌকায় ভোট দেয়, এই ধারণা পাল্টাতে হবে: সারজিস আলম

সনাতন ধর্মাবলম্বী মানে নৌকায় ভোট দেয়, এই ধারণা পাল্টাতে হবে: সারজিস আলম

উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ০০:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা যারা বিভিন্ন ধর্মের আছি, আমরা একসঙ্গে যেন মিলেমিশে থাকি। এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। এই দেশে যারা বসবাস করেন, যারা এই দেশের নাগরিক, তাদের প্রত্যেকের দেশ হচ্ছে এটা। মানুষের ভেতরে কিন্তু একটা বদ্ধমূল ধারণা আছে যে আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে তিনি মনে হয় নৌকায় ভোট দেন। এই ধারণা যেমন অন্যান্য ধর্মের বা রাজনীতির যাঁরা মানুষ, তাদের পাল্টাতে হবে; আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে।

এর কারণ উল্লেখ করে সারজিস আলম বলেন, কারণটা হচ্ছে, যদি ওই আওয়ামী লীগ এ রকম মনে করে নিতে পারে যে “আমি কিছু দিই আর না দিই, তাদের ভোট তো আমি পাব”, তাহলে আপনাদের কিছু দেবে না। এইটাই হইছে এত দিনে। তিনি বলেন, তারা উল্লেখযোগ্য আপনাদের কী দিছে? যখন কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায়, তখন আপনার মূল্যটা আর দিতে পারে না। এত দিন ধরে এইটাই হয়ে আসছে। অল্প কয়েকজন মানুষ, হাতো গোনা দুই-চারজনকে সুযোগ-সুবিধা দিয়ে বাকি যারা আমার প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিলেন, তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেন। বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের আওতাধীন রানীগঞ্জ পটেশ্বরী কালীমন্দিরে এই মতবিনিময় সভা হয়।

সারজিস আলম তার বক্তব্যে বলেন, আমরা ৫ আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি, অনেকেই এলাকা থেকে চলে গেছেন। আমরা শুনেছি, অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। কারণ, যারা এগুলো করেছে, তারা হচ্ছে সুযোগসন্ধানী। তারা হচ্ছে দখলদার। এই কাজগুলো আওয়ামী লীগের সময়েও করেছে, এখনো কেউ কেউ করছে, সামনেও কেউ কেউ করবে। এরা কোনো দলের না, এরা হচ্ছে ধান্দাবাজ, এদেরকে জায়গা দেওয়া যাবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading