জুলাই শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ
উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ২১:৩০
ঈদকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদ মানেই পরিবারকে একত্রে নিয়ে আনন্দ ভাগাভাগি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে জুলাই-শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমে সহায়ক হিসেবে যুক্ত হয়েছে ইফাদ, যারা শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে।
এছাড়াও, জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ভিত্তিক শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে। এর মাধ্যমে শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক চমৎকার উদাহরণ স্থাপন করা হয়েছে।
ইউডি/এআর

