আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ। রবিবার (৩০ মার্চ), ২০২৫, আপডেট ১০:৩০

বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪ শহরের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৫৪। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ২৩০ পয়েন্ট নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল কাঠমান্ডু। ২১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল থাইল্যান্ডের চিয়াং মাই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে ছিল যথাক্রমে ভারতের দিল্লি, কুয়েতের কুয়েত সিটি, পাকিস্তানের লাহোর ও করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সকাল ১০টায় ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১২ গুণ বেশি।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading