ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল

ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল

উত্তরদক্ষিণ। রবিবার (৩০ মার্চ), ২০২৫, আপডেট ১৫:৪০

ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ক্রিকেটাররা এখন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল শুরু হবে নবম রাউন্ডের খেলা। এরপর জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। অধিকাংশ ক্রিকেটার ঈদ উদযাপন করতে গেছেন গ্রামের বাড়িতে।

এদিকে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ছুটিতে রয়েছে। তবে নারী ক্রিকেট দলের জন্য ছুটি নেই। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ৩ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবে নিগার সুলতানারা।

বিশ্বকাপ বাছাই ঘিরে নারী দল ইতোমধ্যে দুই সপ্তাহের ক্যাম্প শুরু করেছে, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন ক্যাম্প বন্ধ থাকলেও মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে কোচদের। ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। শীর্ষ দুই দল মূল বিশ্বকাপে জায়গা পাবে।

ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিলের মধ্যে শেষ হবে ঢাকা লিগের প্রথম পর্বের ১১ রাউন্ডের খেলা, এরপর শুরু হবে সুপার লিগ। এদিকে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কা যাবে। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় ক্যাম্প করলেও আপাতত তারা ছুটিতে রয়েছে। এক সপ্তাহের ছুটি শেষে তরুণ ক্রিকেটাররা আবার ফিরবেন অনুশীলনে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading