শহীদ মীর মুগ্ধের বাসায় গেলেন জামায়াত আমির
উত্তরদক্ষিণ। সোমবার (৩১ মার্চ), ২০২৫, আপডেট ০০:২৫
জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসাসহ অন্যান্য নেতারা।
এ সময় জামায়াতের আমির মুগ্ধ’র পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।
ইউডি/এবি

