ঈদের ছুটিতেও বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা

ঈদের ছুটিতেও বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১ এপ্রিল), ২০২৫, আপডেট ১০:০০

ঈদুল ফিতরের ছুটিতেও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৯ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ছিল ১৩৭।

মঙ্গলবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এ সময় ১৬১ একিউআই স্কোর নিয়ে ইস্টার্ন হাউজিং এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে সাভারের হেয়ায়েতপুর (১৬০), বেজ ইজওয়াটার (১৫৬)। এসব এলাকাতেও আজ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু (২৬০)। এরপরেই রয়েছে ভারতের দিল্লি (২৪৬)। পাকিস্তানের লাহোর। এই শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৭১), পাকিস্তানের লাহোর (১৬১), চীনের উহান (১৫৭), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৫১)। এসব শহরে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading