আজ থেকে আবারও শুরু হয়েছে মেট্রোরেল চলাচল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার । ০১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৫০
ঈদের দিন বন্ধ থাকার পর ঢাকায় আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সোমবার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঈদের দিন ছুটি কাটিয়ে আজ রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে।
গত রবিবার ডিএমটিসিএল সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন সকাল থেকে অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
ইউডি/এজেএস

