সেভেন সিস্টারস নিয়ে প্রধান উপদেষ্টা আগেও কথা বলেছেন: হাই রিপ্রেজেন্টেটিভ

সেভেন সিস্টারস নিয়ে প্রধান উপদেষ্টা আগেও কথা বলেছেন: হাই রিপ্রেজেন্টেটিভ

উত্তরদক্ষিণ। বুধবার । ০২ এপ্রিল, ২০২৫, আপডেট ২২:০০

সেভেন সিস্টারস নিয়ে প্রধান উপদেষ্টা আগেও কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স নিয়ে এই প্রথমবার কথা বলেননি। তিনি ২০১২ সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা। তিনি এ প্রসঙ্গে একটা একক অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেছিলেন, যেটাকে বিগ বে ইনেশিয়েটিভ বলে গণ্য করা হয়।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগামীকাল বিমসটেক সম্মলেন যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ড. ইউনূস। সে উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় তিনি সম্মলেনে প্রধান উপদেষ্টার কমসূচির বিস্তারিত তুলে ধরেন।

চীন সফরকালে ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সম্পর্কে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশেষ করে, যাদের জন্য সমুদ্রে এক্সেস পাওয়া খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেবো না, সেটা করার মতো অবস্থাও আমাদের নেই। কেউ যদি নেয় খুব ভালো, না নিলে কী করবো আমরা; কিছু করার নেই। প্রধান উপদেষ্টা এই কথা আগেও বলেছিলেন। অত্যন্ত সৎ উদ্দেশ্যপ্রণোদিত কথাই প্রধান উপদেষ্টা বলেছেন। এর ব্যাখ্যা যদি অন্যরকম দেওয়া হয়, আমরা সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী আছি, কেউ নিলে ভালো, না নিলে নেবেন না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading