সমুদ্র সৈকতে ৪৮৬ কাছিমছানা অবমুক্ত

সমুদ্র সৈকতে ৪৮৬ কাছিমছানা অবমুক্ত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৪৫

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে ৪৮৬টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার জেটিঘাট এলাকায় এ ছানাগুলো ছাড়া হয়। এগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে এবার কাছিমের ৮ হাজার ৫০০ ডিম সংগ্রহ করা হয়। এসব ডিম থেকে জন্ম নেওয়া ৩ হাজারেরও বেশি কাছিম ছানা এরইমধ্যে কয়েক ধাপে সাগর ও নাফ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪৮৬টি কাছিম ছানা নাফ নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকতে ১১১টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading