থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, আপডেট ১০:৫০

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে দেশটির বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে এ বৈঠকে মিলিত হন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ প্রধান উপদেষ্টা বিমসটেক সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া, বিমসটেক সম্মেলনের ফাঁকে (সাইডলাইন) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যসূত্র: বাসস

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading