মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:০০

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৪ এপ্রিল) অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে এবং একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও, আজ বাংলাদেশ উদ্ধারকারী দলের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডো শহরের ৫০ শয্যা বিশিষ্ট যবুথিরি ও ১০০ শয্যা বিশিষ্ট লি ওয়ে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আগামীকাল এই দল পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যসেবা অব্যাহত রাখবে।

গত ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading