কাকে বিয়ে করলেন রাবা খান?

কাকে বিয়ে করলেন রাবা খান?

উত্তরদক্ষিণ। শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:২০

জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক আরাফাত মহসিনকে বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। দীর্ঘ সময় প্রেমের পর তা পরিণয়ে রূপ দিলেন এ জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভেচ্ছো জানাচ্ছেন ভক্তরা।

বিয়ের সুখবর নিশ্চিত করেন রাবা নিজেই। শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাবা বেশ কয়েকটি বিয়ের ছবি আপলোড করেন।

ছবিতে দেখা যায়, বিয়ের দিন রাবার পরনে ছিল লাল-কমলা কম্বিনেশনের শাড়ি। আর আরাফাত বেছে নিয়েছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি।

ক্যাপশনে রাবা লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’

এমন ক্যাপশন দেখে নেটিজেনদের অনুমান, ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানের মাধ্যমে প্রেম শুরু হয় মহসিন ও রাবার। কারণ ওই গানের কথা লেখার পাশাপাশি গানটি সুর তৈরি করেছিলেন দুজন মিলেই।

জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল) ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর। ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’ইউটিউব চ্যানেলে সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। অন্যদিকে, আরাফাত মহসিন সংগীত ভুবনে প্রতিষ্ঠিত শিল্পী। এবারের পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading