গাজার সংকট সমাধানে ব্রিটেনকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৫০
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকটের সমাধানে ব্রিটেনকে ‘আরও বড় ও চূড়ান্ত পদক্ষেপ’ নিতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গাজায় সরাসরি অবস্থান করছেন এবং সম্প্রতি সেখান থেকে ঘুরে এসেছেন-এমন ব্যক্তিদের সাথে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করে এইমাত্র বের হলাম। সত্যি বলতে, সেখানে যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ।’
তিনি আরও জানান, বিশেষজ্ঞরা তাঁকে সতর্ক করে বলেছেন যে ‘ওষুধ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে’ এবং ‘জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসার অপেক্ষায় থেকে শিশুদের মৃত্যু হচ্ছে।’
যুক্তরাজ্যের এই পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, ‘যুক্তরাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী হিসেবে আমাদের অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে এবং এখন পর্যন্ত যা পদক্ষেপ নেওয়া হয়েছে, তার চেয়েও আরও জোরালো ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’
সূত্র: আল-জাজিরা।
ইউডি/কেএস

