ক্যারিয়ার বাঁচাতে ভক্তদের নিয়ে বসলেন সালমান খান!

ক্যারিয়ার বাঁচাতে ভক্তদের নিয়ে বসলেন সালমান খান!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ০৮:০০

গত ৩০ মার্চ, ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। বহু প্রতীক্ষিত এই ছবি ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। দর্শক অনুরাগীদের সেই প্রত্যাশার সবটা পূরণ হয়নি। বক্স অফিসেও তেমন ভালো ফল করেনি সালমানের ছবি।

এমন অবস্থায় নিজের ক্যারিয়ার ও পরবর্তী ছবি নিয়ে যথেষ্ট দোলাচলে বলি সুপারস্টার। নিজের সব দ্বিধা কাটাতে এবং ক্যারিয়ার বাঁচাতে এবার দর্শক-অনুরাগীদের শরণাপন্ন হলেন ভাইজান।

গত ৫ এপ্রিল মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একদল ভক্তের সঙ্গে দেখা করেন সালমান। সেখানেই অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেন তিনি।

সূত্রের খবর, অনুরাগীদের থেকে সালমান সরাসরি জানতে চান, তাকে নিয়ে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঠিক কী? ‘সিকান্দার’কে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও।

অনুরাগীদের এই ভালোবাসা ও উদ্বেগ সালমানের মনে গভীর প্রভাব ফেলেছে। শোনা যাচ্ছে, আগামীতে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন।

প্রসঙ্গত, ‘সিকান্দার’ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বলি সুপারস্টারের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কিক’ ছবির সিক্যুয়েল ‘গঙ্গারাম’।

এই ছবিতে সালমান খান সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করবেন। ‘সিকান্দার’ মুক্তির পরই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন ভাইজান। ছবিটি দেখে অনেকেই ভাইজানকে শাহিদ কাপুরকে অনুকরণের পরামর্শ দেন।

বিশেষজ্ঞদের মতে, সেই সকল সমালোচনার যোগ্য জবাব দেওয়ার পথই খুঁজছেন সালমান খান। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই নিজের ভবিষ্যতের রুটম্যাপও নাকি ঠিক করতে চান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading