ইসলামী ব্যাংকিং নীতি বিভাগ চালু করল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকিং নীতি বিভাগ চালু করল কেন্দ্রীয় ব্যাংক

উত্তরদক্ষিণ। বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, আপডেট ০৮:০০

দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি স্বতন্ত্র্য ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি বিভাগ গঠন করা হয়েছে। ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম সুচারুরূপে পালনের জন্য এ বিভাগ চালু করা হয়।

যদিও ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন বিষগুলো দেখভাল করার জন্য শরিয়াহভিত্তিক কেন্দ্রীয় বিভাগ গঠনের দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সেটি গঠন করা সম্ভব না হলেও মঙ্গলবার পৃথক একটি বিভাগ চালু করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বিভাগ। এতে স্বাক্ষর করেন বিভাগটির পরিচালক গৌতম কুমার ঘোষ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বিভাগ গঠনের মধ্য দিয়ে শরিয়াহ ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি ডিপার্টমেন্টের মাধ্যম সম্পন্ন করতে হবে।

একই প্রজ্ঞাপনে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ চালু করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’ এর মাধ্যমে সম্পন্ন হবে।

আর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’ এর মাধ্যমে সম্পাদিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading