গরমে মিলছে স্বস্তি, বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি-শরবত

গরমে মিলছে স্বস্তি, বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি-শরবত

উত্তরদক্ষিণ। শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:১৭

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমে মধ্যে সমাবেশে আসা লোকদের স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে আত তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের একটু পাশেই ট্রাকে করে পানি ও শরবত এনেছে সংগঠনটি। মাইকে করে সবাইকে ডাকছে শরবত পান করার জন্য। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই শরবত পান করছেন।

সমাবেশে আসা মিজান আহমেদ নামে একজন বলেন, প্যালেস্টাইনের সাথে সংহতি প্রকাশ করতে আমরা এখানে এসেছি। তবে যেহেতু কড়া রোদ পড়ছে, তৃষ্ণাও পাচ্ছে। তাই বিনামূল্যের এই শরবত খেলাম। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ।

লিটন মাহমুদ নামে আরেকজন বলেন, গরম যেহেতু পড়েছে, বারবারই পানির তৃষ্ণা পায়। কিন্তু এক বোতল পানির দাম ২০ টাকা, এক গ্লাস শরবতের দাম ১০-২০ টাকা। অল্প অল্প করে হলেও পানির জন্য অনেক টাকাই খরচ হয়ে যেত। সেখানে বিনামূল্যে পানি-শরবত আমাদের মতো সমাবেশে আগতদের স্বস্তি দিচ্ছে।

আত তাওহীদ ফাউন্ডেশনের এক কর্মী বলেন, সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এ সামান্য আয়োজন। তাছাড়া আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুক।

উল্লেখ্য, প্যালেস্টাইনদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading