আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল

আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, আপডেট ২২:৫০

আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন বিএনপি এ নেতা। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বুধবার বেলা ১২টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানা গেছে। আগে এই সময়সূচি নির্ধারণ ছিল। সেখানে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবির বিষয়টি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা কাছে আবারও উস্থাপন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading