ইন্ডিয়ার হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

ইন্ডিয়ার হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, আপডেট ০৯:২০

ইন্ডিয়ার বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ হ্রাস করেছে সৌদি আরব। গত ১২ এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই এতে উদ্বেদ প্রকাশ করেছেন। পাশাপাশি ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বানও জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, সৌদির এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ইন্ডিয়ার মুসলিমের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ওমর বলেন, “সৌদি সরকারের এ আদেশের ফলে ৫২ হাজারের বেশি ইন্ডিয়ার হজযাত্রীর এবারের হজযাত্রা পুরোপুরি অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। এরা সবাই হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করে ফেলেছেন।”

কী কারণে সৌদি এ সিদ্ধান্ত নিল— তা জানা যায়নি। ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর বিপরীতে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিয়েছে কি না— তা ও এখনও অজানা।

ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। প্রত্যেক স্বচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক।

প্রতি বছর হজ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত থেকেও সৌদি আরবে যান লাখ লাখ মুসলিম। দেশটির হজযাত্রীদের জন্য সরকারি-বেসরকারি উভয় ধরনের কোটার ব্যবস্থা রেখেছে সৌদি।

ইন্ডিয়ার হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে।

সূত্র: মিন্ট, হিন্দুস্তান টাইমস

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading