মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি: খোদা বকস

মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি: খোদা বকস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:৪৫

অভিনেত্রী, মডেল ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি-এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী বলেছেন, আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে ১৩ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইদিন মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, সেটি সঠিক হয়নি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, সেটি সঠিক হয়নি। তবে তার অপরাধ নেই, তা নয়; তদন্ত চলছে। যদি তার অপরাধ থাকেন তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে আটকের পর তাকে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র নানা আলোচনা-সমালোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ কিংবা মামলা ছাড়াই কাউকে আটক করার যৌক্তিকতা কতটুকু, এমন প্রশ্ন উঠেছে?

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading