সরকারের মদদ ছাড়া আওয়ামী লীগ প্রচারণা চালাবে এমন দুঃসাহস নেই: হাদি

সরকারের মদদ ছাড়া আওয়ামী লীগ প্রচারণা চালাবে এমন দুঃসাহস নেই: হাদি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৪৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, ‘বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই।’

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার বিচারসহ গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আজকেও ঢাকায় আওয়ামী লীগ মিছিল করেছে, গতকালকেও করেছে এবং তারা বিভিন্ন আসনে আগামী নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে স্লোগান দিচ্ছে। সুতরাং যেই সরকার জুলাই জনতার রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সে যদি এই রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগ কে পুনর্বাসন করতে চায় তাদের জানাতে চাই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তাদের (আওয়ামী লীগের) কবর বাংলাদেশে হতে দেয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে।

তিনি আরও বলেন, অতি দ্রুত এই সরকারের আমলে কোনো যদি, কিন্তু ছাড়া জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একইসাথে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই।

এসময় আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল মত নির্বিশেষে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading