স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, আপডেট ১২:২২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা গ্রেপ্তার হয়েছেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মন্সুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমিত সাহা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

খালিদ মন্সুর বলেন, গত চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পিজি হাসপাতালে হামলা হয়। এ মামলার ডাক্তার সুমিত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। তাকে পিজি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading