ক‍্যাম্পাসে ছাত্র রাজনীতি চলমান থাকার অনুরোধ শিবির সভাপতির

ক‍্যাম্পাসে ছাত্র রাজনীতি চলমান থাকার অনুরোধ শিবির সভাপতির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৪০

ক‍্যাম্পাসে ছাত্র রাজনীতি চলমান থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রংপুরে তিন দিনের সফরে গিয়ে নগরীর একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুরোধ করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘আবু সাঈদের আত্মত‍্যাগে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। ৫ আগস্ট শেখ হাসিনার পরিণতি তাদের নিজের নেতাকর্মীদের কারণে হয়েছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘যেই নেত্রী বিপদের সময় নিজের কর্মীদের ছেড়ে পালাতে পারেন, সেই নেত্রী ফিরে আসা মানে বকার স্বর্গে বাস করা।’

এ সময় শিবির সভাপতি অভিযোগ করে বলেন, কেউ কেউ ক্ষমতার চেয়ারে না বসেই ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে অন্যরকম আচরণ করছে; যেটা মোটেও কাম‍্য নয়। পাশাপাশি ছাত্রদলের সভাপতির ৫ আগস্টে স্বৈরাচার বিদায় তথাকথিত বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত‍্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, ‘মব সৃষ্টি করে হত‍্যাকাণ্ডের পক্ষে ছাত্রশিবির না।’

সরকার উদাসীনতার কারণে এটিএম আজাহারুল ইসলামের মুক্তি সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানাচ্ছি। উত্তরাঞ্চল কৃষি ক্ষেত্রে অনেক বড় অবদার রাখে; সেক্ষেত্রে পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে ছাত্রশিবির সবসময় পাশে থাকবে বলেও জানান ওই শিবির নেতা।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading