রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৪৫

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারে অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এসময় ড. ইউনূস বলেন, ফিলিস্তিন কেবল কোনো আঞ্চলিক নয়, এটা গোটা মানবজাতির জন্য উদ্বেগের।

জলবায়ু পরিবের্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারে আর্থনা সম্মেলন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

লিখিত বক্তব্যে ড. ইউনূস বলেন, সহনশীল বিশ্ব নির্মাণের স্বপ্নের মধ্যেই দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে জলবায়ুর। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আরও গভীর হচ্ছে মানবিক সংকট। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে অর্থনৈতিক ও পরিবেশগত চাপ সইতে হচ্ছে। তাদের প্রত্যাবাসনে বিশ্বনেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরে বলেন, মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয়। ফিলিস্তিন কেবল একটি আঞ্চলিক সংকট নয়, এটি গোটা মানবজাতির জন্য উদ্বেগের।

ড. ইউনূস বলেন, সমস্যায় জর্জরিত পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সবুজ, টেকসই ও সহনশীল করতে হবে। জুলাই অভ্যুত্থানের বীরত্বগাঁথা তুলে ধরে বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি।

মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

পতিত সরকার কাতার থেকে নেয়া বিপুল পরিমাণ ঋণ সময়মতো পরিশোধ না করায় দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির শঙ্কা তৈরি হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, দ্রুতই এই ঋণ পরিশোধ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading