কক্সবাজারের সাবেক এমপি জাফর গ্রেপ্তার
উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:৫০
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো.জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউডি/এআর

