রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে নারীর আত্মহত্যা

রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে নারীর আত্মহত্যা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:০৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমীন।

নিহত রোহিঙ্গা নারীর নাম নুর কলিমা। তিনি ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ ব্লক ডির বশির আহমদের মেয়ে।

জানা গেছে, ওই রোহিঙ্গা নারী পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। পরে আশেপাশের লোকজন তাকে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে ক্যাম্পর পার্শ্ববর্তী জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। পরে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading