তুরিন আফরোজ ও ছাত্রলীগ নেত্রী ঊর্মি নতুন মামলায় গ্রেফতার

তুরিন আফরোজ ও ছাত্রলীগ নেত্রী ঊর্মি নতুন মামলায় গ্রেফতার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:০০

ব্যারিস্টার তুরিন আফরোজ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এ সময় নতুন করে আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আদালত তা মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুর থানায় মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ধানমন্ডি থানার মামলায় খাদিজা আক্তার ঊর্মিকে এ গ্রেফতার দেখানো হয়।

এদিন জুলাই-আগস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ শাহ আলম মুরাদকেও গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading