অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:১৫

অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পূর্বে ব্যয়ের মহোৎসব করার বাজেট ছিল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য আয়-ব্যয়ের স্থিতি ঠিক করে লক্ষ্যভিত্তিক বাজেট বাস্তবায়ন। অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে।

বিগত আমলে ব্যবসায়ীরা সম্মুখসারিতে থেকে দুর্বৃত্তায়নে সহযোগিতা করেছে বলেও এসময় অভিযোগ করেন বাণিজ্য উপদেষ্টা।

আর বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সরকারকে ব্যবসা থেকে সরিয়ে ব্যবসায়ীদেরকে ব্যবসার সুযোগ তৈরি করে দিতে চেষ্টা করছে বিডা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading