মিরাজের দ্বিতীয় শতক, স্পর্শ করলেন এক মাইলফলক

মিরাজের দ্বিতীয় শতক, স্পর্শ করলেন এক মাইলফলক

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:৪০

বাংলাদেশকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ এনে দেয়া মেহেদী হাসান মিরাজ শতকের দেখা পেয়েছেন। টেস্টে এটি তার দ্বিতীয় শতক। তার পাশাপাশি একটি মাইলফলকে নাম লিখিয়েছেন টাইগার এই অলরাউন্ডার।

যখন মনে করা হচ্ছিলো, জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিড পাবে না বাংলাদেশ তখনই জ্বলে উঠলেন মিরাজ। প্রথমে তাইজুল, এরপর তানজিম সাকিবকে নিয়ে জুটি গড়ে বাংলাদেশকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি বড় লিডও এনে দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরাজ আজ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তার আগে টেস্টে দুই হাজার রানের পাশাপাশি ২০০ উইকেট পাওয়া ২৬তম ক্রিকেটার বনে গেছেন মিরাজ। আর এমন কীর্তি বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয়। মিরাজের আগে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান।

এছাড়াও আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। টেস্টে বাংলাদেশিদের মধ্যে নবম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading