দেশের রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:৫৫

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২০৪৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬৭৮৯ দশমিক ২১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১৪২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading