বৃষ্টি দেখতে ছাদে উঠে প্রাণ গেল স্কুলছাত্রীর

বৃষ্টি দেখতে ছাদে উঠে প্রাণ গেল স্কুলছাত্রীর

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:৩০

রাজধানীর আফতাবনগরে বৃষ্টির সময় ছাদে উঠে ১০ তলা ভবন থেকে নিচে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানহা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মেয়েটির বোন তাবাসসুম জানান, তারা রামপুরা আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে ১০ তলা একটি ভবনে থাকেন। বৃষ্টি হচ্ছিল দেখে তানহা একাই বাড়ির ছাদে উঠেছিল। সেখান থেকে অসাবধানতাবশত সে নিচে পড়ে গেছে। এর বেশি কিছু জানা নেই কারও।

তাবাসসুম আরও জানান, মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনরা ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন ১০ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading