শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

উত্তরদক্ষিণ। বুধবার (৩০ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪০

নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই–আগস্টে গণ–অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সূত্র জানায়, আটজনের নামের তালিকায় অয়ন ওসমানের নাম রয়েছে। তবে বাকি আসামিদের নাম উল্লেখ করেনি।

পরে ট্রাইব্যুনালের ফটকে সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা সবাই জুলাই–আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র–জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা সবাই অস্ত্রধারী ছিলেন।

তাজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন।

আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী সদস্য উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেপ্তারের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করছি না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading