পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ইন্ডিয়া

পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, আপডেট ১১:০০

পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ইন্ডিয়া। বুধবার ইন্ডিয়া সরকার এ ঘোষণা দিয়েছে। ইন্ডিয়া সরকারের এক নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইন্ডিয়ানিয়ন্ত্রিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ইন্ডিয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। তার পাল্টায় ইন্ডিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading