আওয়ামী লীগের বিচার না করা তামাশার শামিল: হান্নান মাসউদ

আওয়ামী লীগের বিচার না করা তামাশার শামিল: হান্নান মাসউদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৮:২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দলটির বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। কারণ তাদের রাজনৈতিক দল হওয়ার কোনো বৈশিষ্ট্য নেই।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। রাজনৈতিক দল হওয়ার কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের নেই।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি-না এমন সিদ্ধান্ত সরকার বা রাজনৈতিক দলগুলো নেবে না। শহীদ পরিবার এই সিদ্ধান্ত নেবে।

‘এজন্য বিএনপি এবং জামায়াতকে আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে’, যোগ করেন এনসিপির এ নেতা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading