এনসিপির সমাবেশ ঘিরে খণ্ড খণ্ড মিছিল

এনসিপির সমাবেশ ঘিরে খণ্ড খণ্ড মিছিল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৮:২০

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এ সমাবেশ শুরু হয়।

বক্তব্যে এনসিপির নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেশের মৌলিক সংস্কারের পরেই কেবল জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জোনের এবং ঢাকার বাইরের জেলা থেকে দলটির কেন্দ্রীয় নেতারা মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশে আসছেন। ঢাকঢোল বাজিয়ে আসছেন অনেকে। এছাড়া অনেকের হাতে প্লাকার্ড পোস্টার দেখা গেছে।

দলটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, দলটির অঙ্গসংগঠন নিষিদ্ধ ও বিচার এবং দেশের মৌলিক সংস্কারের দাবি জানিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading