প্রথমবার পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

প্রথমবার পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৬ মে), ২০২৫, আপডেট ২২:৩০

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে তিনি।

ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। তিনি চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, আমেরিকা ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে।

ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি পর্তুগিজ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এর আগে রোনালদো তার ছেলের সঙ্গে সুযোগ হলে খেলতে চান বলে উল্লেখ করেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করবো। আমি এই স্বপ্নে ঘুম নষ্ট করছি না, তবে এটা হলে ভালোই লাগবে। সবকিছু নির্ভর জুনিয়র কেমন খেলছে তার ওপর।’

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। ক্রিশ্চিয়ানো জুনিয়রও আছে এই সৌদি ক্লাবের একাডেমিতে। সেখানে প্রতিভার স্বাক্ষর রাখায় তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে নেওয়া হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading