একদিনের ব্যবধানে সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৩ হাজার ৬৬২ টাকা

একদিনের ব্যবধানে সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৩ হাজার ৬৬২ টাকা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ মে, ২০২৫, আপডেট ০৮:০০

একদিনের ব্যবধানে আজ বুধবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়া‌বে এক লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা। মঙ্গলবার (৬ মে) প্রতি ভরি সোনা এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকায় বেচাকেনা হয়েছে। কাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading