হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোয় ‘ধন্যবাদ’ তাপসের

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোয় ‘ধন্যবাদ’ তাপসের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ মে, ২০২৫, আপডেট ১৪:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ভ্যানচালককে হত্যাচেষ্টার মামলায় গ্রফতার দেখানো হয়েছে গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপস। আজ বুধবার (৭ মে) সকালে চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদলত আসামিকে রাজধানী ঢাকার গুলশান থানার মামলায় গ্রফতারের আদেশ দেন।

মামলার অভিযোগের নথি পর্যলোচনা করে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের চলাকালীন সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

এই হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলায় কয়েকজনকে গ্রফতার করা হয়েছে। তদন্তে কৌশিক হোসেন তাপসের নাম এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। গ্রেপ্তার দেখানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।’

শুনানি শেষে বিচারক তাপসকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তাপস ‘বিরক্তির সুরে তিনবার বলেন, ধন্যবাদ’।

এ মামলায় তাপস সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এবং তার সরকারের সংশ্লিষ্ট ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading